আসিফ মাহমুদ গ্রেফতার

 আসিফ মাহমুদ গ্রেফতার


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে ছাত্রলীগ নেতা আসিফ মাহমুদসহ সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। 

আটকরা হলেন- আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)। 

পুলিশ জানায়, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নিয়েছিলেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করতে গেলে তাকে আটক করা হয়। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাব্বিকে আটকের পর একই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়। 

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা কর্মসূচি ও সমাবেশ ঘিরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Comments

Popular posts from this blog

খাটের সঙ্গে বে*ধে পেলেন মাকে, ধ*র্ষ*ণ করেন বড় মেয়ে কে এর পর ছোট মেয়ে কে.... see more

বগুড়ার বিয়ের পরের দিন মেয়েটি তার বাবা-মা কে জানালো, বাসর রাতে তার স্বামী

যে লোভে তাজনিনকে কক্সবাজার নেন রাজু, বেরিয়ে আসলো আসল তথ্য....see more